১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

মিটফোর্ড-চকবাজার-কেরাণীগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নকল প্রসাধনী জব্দ

  • আপডেট: ০৭:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার মিটফোর্ড হাসপাতালসহ চকবাজার ও কেরাণীগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে নকল প্রসাধনী সামগ্রী জব্দ এবং দালাল চক্রের সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) র‍্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে র‍্যাবের লালবাগ ক্যাম্পের সহযোগিতায় ডিএমপির কোতোয়ালী থানাধীন মিটফোর্ড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় হাসপাতাল এলাকায় সক্রিয় দালাল চক্রের ৩০ জন সদস্যকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬ জনকে মোট ৭৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং বাকি সদস্যদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।

একই দিনে চকবাজার থানার বড়কাটরা এলাকায় অভিযান চালিয়ে নকল কসমেটিকস ও প্রসাধনী তৈরির উপকরণ জব্দ করা হয়। এ ঘটনায় আরমান হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া দক্ষিণ কেরাণীগঞ্জের কোনাখোলা এলাকায় উপজেলা প্রশাসন, এনএসআই, ফায়ার সার্ভিস ও র‍্যাব-১০ এর যৌথ উদ্যোগে একটি এলপিজি প্লান্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রিফিলের অভিযোগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‍্যাব জানিয়েছে, জনস্বার্থে হাসপাতাল এলাকায় দালাল চক্রের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, নকল প্রসাধনী উৎপাদন ও অবৈধ জ্বালানি ব্যবসার বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এসব অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিটফোর্ড-চকবাজার-কেরাণীগঞ্জে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, নকল প্রসাধনী জব্দ

আপডেট: ০৭:২১:৩২ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬