০৮:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

অন্ধকারে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ, দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

  • আপডেট: ০৫:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ১৮০০৭

আল রাফি ( পটুয়াখালী) বাউফল প্রতিনিধি

পটুয়াখালীর বাউফল উপজেলার বগা ফেরিঘাট এলাকায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া জহিরুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে লোহালিয়া নদীর বগা ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে স্থানীয়রা তার ভাসমান মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে।
স্থানীয়দের তথ্যমতে, গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে ফেরিঘাটে এ দুর্ঘটনা ঘটে। ঢাকায় এক আত্মীয়ের জানাজায় যোগ দিতে বাড়ি থেকে রওনা হয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘাটে পৌঁছান জহিরুল ইসলাম। ফেরিতে ওঠার সময় ঘাট এলাকায় বিদ্যুৎ না থাকায় চারপাশ অন্ধকার ছিল। এ অবস্থায় অসাবধানতাবশত তিনি পা পিছলে নদীতে পড়ে যান।
ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন এগিয়ে এসে উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে স্থানীয় জেলেরা রাতভর অনুসন্ধান চালায়। খবর পেয়ে বগা ও দুমকি থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতায় অংশ নেয়।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, অন্ধকার ও নদীর প্রবল স্রোতের কারণে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরদিনও অভিযান অব্যাহত থাকলেও কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে নদীতে ভেসে উঠলে তার মরদেহ শনাক্ত করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অন্ধকারে পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ, দুই দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আপডেট: ০৫:৩৫:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬