১২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার

  • আপডেট: ০৭:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধে টহল ও নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বাহিনীটির দাবি,তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এখন পর্যন্ত কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি।

শুক্রবার (০৫ জুন) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কোস্ট গার্ড সার্বক্ষণিক টহল কার্যক্রম পরিচালনা করছে। পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সমন্বয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি অব্যাহত রাখা হয়েছে।

তিনি আরও বলেন,সুন্দরবনসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি, ড্রোন সারভেইলেন্স এবং আধুনিক প্রযুক্তিনির্ভর পর্যবেক্ষণ ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে সচেতন নাগরিকদের পুশ-ইন সংক্রান্ত যেকোনো তথ্য জরুরি সেবা নম্বর ১৬১১১-এ জানানোর আহ্বান জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পুশ ইন প্রতিরোধে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার

আপডেট: ০৭:৩৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬