১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬

মাদক,বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান:পুলিশ সুপার মিজান

  • আপডেট: ০৩:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
  • / ১৮০০৬

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মাদক,বাল্যবিবাহ ও সাইবার অপরাধমুক্ত কিশোরগঞ্জ গড়ে তুলতে শিক্ষার্থীদের সচেতন করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় কিশোরগঞ্জ পুলিশ লাইনসের ড্রিল শেডে আয়োজিত সচেতনতামূলক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

সভায় পুলিশ সুপার শিক্ষার্থীদের উদ্দেশে মাদক, বাল্যবিবাহ ও সাইবার অপরাধের ভয়াবহ দিক তুলে ধরে এসব অপরাধ প্রতিরোধে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, মাদকাসক্তি, অল্প বয়সে বিয়ে এবং সাইবার অপরাধ শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজের জন্যও বড় হুমকি। এ বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে বলেন, সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সকলকে নিয়ম মেনে চলতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি অনলাইন প্রতারণা, গুজব ও সাইবার বুলিং থেকে দূরে থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন। এ সময় পুলিশ সুপার তাদের প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভা শেষে তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে জেলা পুলিশ পাশে থাকবে বলে আশ্বাস দেন। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মাদক,বাল্যবিবাহ ও সাইবার অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান:পুলিশ সুপার মিজান

আপডেট: ০৩:২৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬