০৯:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬

বিএনপি নেতাকে দিয়ে জোরপূর্বক হিন্দু পরিবারের জমিদখল: ভারতে চলে যাওয়ার হুমকি

  • আপডেট: ০৮:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী রোকনুজ্জামান রোকনে বিরুদ্ধে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের চাঁচাই মৌজায় একটি হিন্দু পরিবারের খরিদকৃত জমি জবরদখলের চেষ্টা, ফসল নষ্ট, বসতঘেরা ভাঙচুর, নারী-শিশুসহ কয়েকজনকে মারধর এবং জমিজমা ছেড়ে ভারতে চলে যাওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এবিষয়ে জমি দখলকারী ১৪ জনের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ঐ সংখ্যালঘু হিন্দু পরিবার।

অভিযোগকারী জগবন্ধু দাস (৬৭) জানান, তিনি ও তার স্বজনরা ২০১৩ সালে দানপত্র দলিলের মাধ্যমে চাঁচাই মৌজার ৫৩ শতক জমি নিজেদের নামে রেজিস্ট্রি ও মিউটেশন করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। তবে স্থানীয় একটি পক্ষ দীর্ঘদিন ধরে ওই জমি দখলের চেষ্টা করে আসছিল। এ ঘটনায় গত ২১ এপ্রিল কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১০৮৮) করা হয়েছিল বলেও তিনি অভিযোগে উল্লেখ করেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, গত ১৬ জুন ভোর সাড়ে ৫টার দিকে অভিযুক্তরা সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তাদের খরিদকৃত জমিতে প্রবেশ করে ঘেরাবেড়া ভাঙচুর এবং জমিতে রোপণ করা ফসল নষ্ট করে। এতে প্রায় ৭০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীরা ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, একই দিন সকাল সাড়ে ৮টার দিকে অভিযুক্তরা পুনরায় জমিতে প্রবেশ করে পাওয়ার ট্রিলার দিয়ে জমি চাষ করতে থাকে। এ সময় বাধা দিতে গেলে শাহানারা খাতুন (৬৫) ও সাদিকা (১২) নামে দুইজনকে মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন। অভিযোগ অনুযায়ী, শাহানারা খাতুনের গলায় থাকা প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া আরও কয়েকজন নারী-পুরুষকে মারধর এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

জগবন্ধু দাসের অভিযোগ, বিবাদীরা প্রকাশ্যে তাদের জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে। এমনকি জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে হত্যা করে জমিতে পুঁতে রাখা হবে, সমুদয় সম্পত্তি জবরদখল করা হবে এবং তাদের ভারত চলে যেতে হবে বলেও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন। এ ঘটনায় পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় রেজাউল করিম, রাজ্জাক ঢালী, ইয়াছিন আলী ঢালী, রশিদ ঢালী, তামিম হোসেন, তাসলিমা খাতুন, কাকুলী, জাহাঙ্গীর ঢালী, নীলা রানী দাস, ফিরোজা খাতুন, ইদ্রিস আলী ঢালী, রবিউল ইসলাম কটু, আবু রায়হান ও আয়েশা সিদ্দিকীয়াসহ ১৪ জনের নাম উল্লেখ করে কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগকারী জগবন্ধু দাস ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তাদের জমি ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জুয়েল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বিএনপি নেতাকে দিয়ে জোরপূর্বক হিন্দু পরিবারের জমিদখল: ভারতে চলে যাওয়ার হুমকি

আপডেট: ০৮:০৫:১৫ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬