‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
- আপডেট: ১১:৫১:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
- / ১৮০৪৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মিরপুরের আলোচিত কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য মো.পারভেজকে (২৮) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪ এর মিডিয়া অফিসার নুরাঙ্গীর নাহিদ। এদিন ভোরে মিরপুর-১২ এর ৫ নং এভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে পারভেজকে গ্রেফতার করে র্যাব-৪ এর একটি আভিযানিক দল।
নুরাঙ্গীর নাহিদ জানান, পল্লবী থানার একটি মামলায় কিশোর গ্যাং ‘ভইরা-দে’ গ্রুপের সক্রিয় সদস্য পারভেজের বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারি করে। এছাড়া তার বিরুদ্ধে পল্লবী এবং মিরপুর থানায় ডাকাতি, ছিনতাই ও চাঁদাবাজি সংক্রান্ত ২টি মামলা রয়েছে।
তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরো জানান, কিছু দিন যাবৎ কিশোর গ্যাং ‘ভইরা-দে গ্রুপ’ এর সক্রিয় সদস্যরা নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও প্রচার করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
গত ১৭ জুন এই গ্রুপের সক্রিয় সদস্য টান আকাশ এবং ইমনসহ ৪ জন কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতার করে র্যাব-৪।




















