০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: আনসারের দ্রুত তৎপরতায় রক্ষা পেল বড় ক্ষয়ক্ষতি

  • আপডেট: ০৪:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
  • / ১৮০৩২

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

নারায়ণগঞ্জের আদমজী ইপিজেডে অবস্থিত অনন্ত অ্যাপারেলসের একটি গোডাউনে বুধবার (১৫ জুলাই) ভোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. আশিকউজ্জামান তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পেয়ে ইপিজেডে দায়িত্বরত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। ক্যাম্প ইনচার্জ পিসি মো. শাহিন সরকারের নেতৃত্বে এপিসি আলমগীর এবং আনসার সদস্য শান্ত, মঞ্জুরুল, রাসেল, আজাদ, মোস্তাক ও রফিকুলসহ ১৪-১৫ জনের একটি দল প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন।

পরে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে অংশ নেয়। এ সময় আনসার সদস্যরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে সমন্বয় করে দীর্ঘ সময় অভিযান পরিচালনা করেন। প্রায় সাত ঘণ্টার প্রচেষ্টার পর সকাল ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে সংশ্লিষ্টরা জানিয়েছেন, আনসার সদস্যদের দ্রুত তৎপরতার ফলে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়েছে এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে।

এ ঘটনায় বেপজা ও ইপিজেড কর্তৃপক্ষ আগুন নিয়ন্ত্রণে আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বিত ভূমিকার প্রশংসা করেছে। এদিকে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আদমজী ইপিজেডে অগ্নিকাণ্ড: আনসারের দ্রুত তৎপরতায় রক্ষা পেল বড় ক্ষয়ক্ষতি

আপডেট: ০৪:১৫:০৫ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬