১০:২৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান:‘প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় একঝাঁক তরুণ চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠে ডুসাস’

  • আপডেট: ১০:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৭

ঝিনাইদহ প্রতিবেদক,সোনালী খবর

ঝিনাইদহের শৈলকূপায় প্রত্যন্ত এলাকার সাধারণ ও প্রান্তিক মানুষের দোরগোড়ায় বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পৌঁছে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শৈলকূপা’ (ডুসাস)।

সংগঠনটির ধারাবাহিকভাবে আয়োজিত দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গ্রামের খেটে খাওয়া মানুষের মাঝে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন একঝাঁক তরুণ ও উদ্যমী চিকিৎসক।

চিকিৎসকদের এই দলে রয়েছেন: শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (গাইনী, মা ও শিশু রোগে অভিজ্ঞ) ডা. জান্নাতুল ফেরদৌস; ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি-এর কনসালটেন্ট (কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ) ডা. মো: বায়েজিদ হোসেন; ঝিনাইদহ সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (নাক, কান ও গলা বিশেষজ্ঞ) ডা. মো: মুস্তাফিজুর রহমান (রুবেল); শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. বাপ্পা ঘোষ (শাওন); শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অর্থোপেডিকস সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. এহতে-শাম (শহীদ); মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেল সার্জারি বিভাগের মেডিকেল অফিসার ডা. সুদীপ্ত বিশ্বাস এবং শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (মেডিসিন বিষয়ে অভিজ্ঞ) ডা. আসাদুজ্জামান জোহা।

আয়োজকরা জানান, দিনব্যাপী এ আয়োজনে মেডিসিন, কিডনি, নাক-কান-গলা (ইএনটি), গাইনী ও প্রসূতি, দন্ত, অর্থোপেডিকস, জেনারেল সার্জারি এবং মা ও শিশু রোগ বিষয়ে বিশেষায়িত চিকিৎসাসেবা প্রদান করা হয়।

সেবা প্রদানের পাশাপাশি চিকিৎসা নিতে আসা রোগীদের পর্যাপ্ত ওষুধ বিনামূল্যে দেওয়া হয়। এছাড়া বিশেষ প্রয়োজনে ডায়াগনস্টিক পরীক্ষার ক্ষেত্রে রোগীদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়।

শুরুতে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসাসের উপদেষ্টা জনাব নাহিদ ইবনে আনোয়ার। তিনি জানান, শহরকেন্দ্রিক চিকিৎসাসেবার বাইরে থাকা গ্রামাঞ্চলের অবহেলিত ও প্রান্তিক মানুষের কাছে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এ সামাজিক উদ্যোগের মূল উদ্দেশ্য। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শৈলকূপার সন্তান হিসেবে অর্জিত জ্ঞান, মেধা ও দক্ষতা নিজ এলাকার মানুষের কল্যাণে কাজে লাগানোর দায়বদ্ধতা থেকেই ডুসাস এ সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে।

ডুসাসের এ স্বাস্থ্যসেবা কার্যক্রমের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ আগস্ট (সম্ভাব্য) ঝিনাইদহের ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নে ৩য় পর্বের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে শৈলকূপার অবশিষ্ট ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভায়ও এ ধরনের ক্যাম্প পরিচালনার বৃহৎ পরিকল্পনা রয়েছে।

এর আগে গত বুধবার (৫ আগস্ট) শৈলকূপার ১নং ত্রিবেণী ইউনিয়নের শেখপাড়া রাহাতন নেছা গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এর ২য় পর্বের ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এদিন সকাল থেকেই চিকিৎসাসেবা নিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষের স্বতঃস্ফূর্ত ভিড় দেখা যায়। দিনব্যাপী এই আয়োজনে ১২৫০ জনেরও বেশি রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেবা কার্যক্রমের উদ্বোধন করেন শৈলকূপা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UHFPO) ডা. মো. রাশেদ আল মামুন। মেডিসিন ও মা-শিশু রোগ বিশেষজ্ঞ এই কর্মকর্তা কেবল উদ্বোধনেই সীমাবদ্ধ থাকেননি; প্রধান অতিথির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দুপুর ১টা পর্যন্ত সহকর্মী তরুণ চিকিৎসকদের সঙ্গে বসে রোগী দেখেন ও স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন।

চিকিৎসকদের পাশাপাশি ক্যাম্প সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ডুসাসের ভলান্টিয়ার ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা রোগীদের নিবন্ধন, নির্দিষ্ট বুথে পৌঁছানো এবং বিনামূল্যে ওষুধ বিতরণসহ প্রতিটি ধাপে সার্বিক সহায়তা প্রদান করেন।

উল্লেখ্য, ১৯৯০-৯১ সালে মাননীয় আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান-এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব শৈলকূপা’ (ডুসাস)। এর প্রতিষ্ঠাতা অগ্রজদের দেখানো শিক্ষা ও সামাজিক দায়বদ্ধতার ঐতিহ্যকে ধারণ করেই এ মানবিক উদ্যোগ পরিচালিত হয়ে আসছে। ডুসাসের আয়োজনে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচিতে সার্বিক সহযোগিতা প্রদান করে ‘শোলকুপো আঞ্চলিক কতা কওয়া গোষ্ঠী’।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ প্রদান:‘প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবায় একঝাঁক তরুণ চিকিৎসককে সঙ্গে নিয়ে মাঠে ডুসাস’

আপডেট: ১০:১৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬