০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬

অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা

  • আপডেট: ০১:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায় রাজধানীর পল্লবীতে অসচ্ছল মানুষের মধ্যে নগদ আর্থিক সহায়তা ও প্রতিবন্ধী ব্যক্তিদের অটোরিকশা বিতরণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

আজ শুক্রবার (২১ আগস্ট) সকালে পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ে তাঁর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অসহায় ও অসচ্ছল মানুষের হাতে ১০ হাজার টাকা করে আর্থিক অনুদানের চেক তুলে দেন আমিনুল হক।
একই অনুষ্ঠানে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের জীবিকা নির্বাহের জন্য অটোরিকশাও হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আমিনুল হক বলেন, অসহায় ও অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানো এবং তাঁদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মাহবুব আলম মন্টু, রূপনগর থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মজিবুল হক, যুগ্ম আহ্বায়ক স ম জাহাঙ্গীর কবির জন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনিসুর রহমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

অসহায় মানুষের পাশে প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রতিবন্ধীদের দিলেন অটোরিকশা

আপডেট: ০১:৫৫:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬