১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল, র‍্যাংক ব্যাজ পরিধান

  • আপডেট: ১০:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক পদে পদায়ন পেয়েছেন আনসার-ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট মো. সাইফুল্লাহ রাসেল। এ উপলক্ষে সোমবার (২৪ আগস্ট) বাহিনীর সদর দপ্তরে তার র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এবং অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ তাঁকে নতুন পদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন এবং ফুলেল শুভেচ্ছা জানান।

প্রধান অতিথির বক্তব্যে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলের যোগ্যতা, পেশাদারিত্ব ও দীর্ঘদিনের সাংগঠনিক নিষ্ঠার প্রশংসা করেন।

তিনি বলেন, যথাযথ যোগ্যতা, সময়োপযোগী সক্ষমতা ও পেশাদারিত্বের মাধ্যমে সাইফুল্লাহ রাসেল অতিরিক্ত মহাপরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মহাপরিচালক আরও বলেন, আনসার-ভিডিপি একাডেমির প্রশিক্ষণ কার্যক্রমে উৎকর্ষতা ও আধুনিকায়নের মাধ্যমে আগামী দিনে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে একটি সুবৃহৎ ও পেশাদার প্যারামিলিটারি ফোর্স হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এ লক্ষ্যে সাইফুল্লাহ রাসেল তাঁর পেশাদারিত্ব ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অধীনস্থদের সঠিক দিকনির্দেশনা দেবেন বলেও তিনি আশা প্রকাশ করেন।

সাইফুল্লাহ রাসেল ১৮তম বিসিএসের কর্মকর্তা। পদোন্নতির পর নতুন দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও দক্ষতা বাহিনীর সাংগঠনিক সক্ষমতা ও সদস্যদের কল্যাণে আরও কার্যকরভাবে কাজে লাগবে বলে অনুষ্ঠানে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আমন্ত্রিত কর্মকর্তা, বিভিন্ন জোনের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্টরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, র‍্যাংক ব্যাজ পরিধান ও সংবর্ধনা অনুষ্ঠানটি অতিরিক্ত মহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলের দীর্ঘ পেশাগত পথচলার একটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক পদে সাইফুল্লাহ রাসেল, র‍্যাংক ব্যাজ পরিধান

আপডেট: ১০:১৮:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬