০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল ছিল আল্লাহর রহমত: মোস্তফা জামান

  • আপডেট: ১০:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা তাঁর মৃত্যুর পর জানাজায় লাখো মানুষের উপস্থিতির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মোহাম্মদ মোস্তফা জামান। তিনি বলেন, মানুষের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি কোনো রাজনৈতিক কর্মসূচির কারণে নয়; বরং এটি আল্লাহর পক্ষ থেকে তাঁর প্রতি বিশেষ রহমত ও মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর মিরপুরে দারুস সালাম থানা বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, ‘শেখ মুজিবুর রহমানের জানাজায় কতজন মানুষ হয়েছিল, তা ইতিহাসে রেকর্ড রয়েছে। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় লাখ লাখ, অগণিত মানুষ উপস্থিত হয়েছিল। এটা স্বাভাবিক কোনো ঘটনা নয়। দেশের মানুষ তাঁর প্রতি ভালোবাসা থেকেই তাঁর পাশে দাঁড়িয়েছিল।’

তিনি আরও বলেন, মৃত্যুর কঠিন সময়েও মানুষের ভালোবাসা পাওয়া একজন নেতার জন্য বড় অর্জন। বেগম খালেদা জিয়ার জন্য শুধু একটি স্থানেই নয়, সারা দেশে হাজার হাজার জায়গায় দোয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির শাসনামলে জনগণের পাশে থাকার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে মোস্তফা জামান বলেন, ‘বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, মানুষের পাশে থাকার চেষ্টা করেছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নেতৃবৃন্দও মানুষের পাশে থেকে দেশসেবা করার চেষ্টা করছেন।’

রাজধানীর জলাবদ্ধতা প্রসঙ্গে তিনি বলেন, আগের সরকারের নেওয়া কিছু পরিকল্পনা বিএনপি সরকার বাস্তবায়ন করেছে। এর ফলে ঢাকা শহরে জলাবদ্ধতা অনেকটাই কমেছে বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র, জিয়াউর রহমান জিয়া, দারুস সালাম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোঃ বাবুল মিয়া, আবু সায়েম মন্ডল, এইচ এম ইমরানসহ স্থানীয় বিএনপির নেতারা বক্তব্য দেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়া ও জিয়া পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে উপস্থিত মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল ছিল আল্লাহর রহমত: মোস্তফা জামান

আপডেট: ১০:২১:২৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬