১১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬

‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে এসপি রেজাউলের আক্রমণাত্মক পোস্ট

  • আপডেট: ১১:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
  • / ১৮০০২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার) মো. রেজাউল করিমকে খাগড়াছড়িতে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়। একই আদেশে আরও চার পুলিশ কর্মকর্তার দায়িত্বে রদবদল আনা হয়।

এদিকে নিজের বদলির আদেশ জারির পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে আক্রমণাত্মক পোস্ট দেন তিনি। পোস্টে তিনি মন্তব্য করেছেন, ‘এই (পুলিশ) ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট।’

সোনালী খবরের পাঠকদের জন্য তার ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো:

আমি সংযুক্ত : আমা্র কাজ আর বাংলাদেশ পুলিশের প্রয়োজন নেই।

পুলিশ ডিপার্টমেন্টে কেন ভাল কাজ করতে অফিসাররা উৎসাহিত হন না তার আরেকটা উদাহরণ তৈরি হল আমার পোস্টিং দিয়ে। আলহামদুলিল্লাহ , বিগত ১৫ বছরের চাকরিতে ৯ বছর ছিলাম ডাম্পিং পোস্টিংয়ে, কিছুই মনে করিনি, এখনও মনে করব না। শুধু এটুকুই বলব এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট। আমার মত উচিৎ কথা বলা, সাহস নিয়ে সত্য বলা, নিয়ম মেনে কাজ করা অফিসারের কদর এই ডিপার্টমেন্ট করতে পারবেনা।

১০০% সততা, স্বচ্ছতা নিয়ে কাজ করেও যদি এই রেজাল্ট পেতে হয় তাহলে আর আমার কিচ্ছু বলার নাই। এই ডিপার্টমেন্ট আমার জন্য নয়।

অন্যায়কে মেনে নেয়ার চেয়ে সংযুক্ত থাকাই শ্রেয়।

আমার আর বোধ হয় চাকরি করা হল না।

ভাল থাকবেন সবাই।

বি:দ্র: অনেকেই জানতে চাইবেন আসলে কেন এই অর্ডার। আমি যতটুকু জানতে পেরেছি কয়েকদিন আগে আমাদের পদায়ন নিয়ে যুগান্তরে একটি নিউজ হয়েছিল সেটা আমি শেয়ার দিয়েছিলাম , আর পুলিশ হেডকোয়ার্টার্সের একজন সিনিয়র অফিসার এটা নিয়ে আমাকে জিজ্ঞেস করলে আমি তার জবাব দিয়েছিলাম। পরে অবশ্য সেই শেয়ার দেয়া নিউজ আমি ডিলিট করে দিয়েছিলাম। কিন্তু তারপরও আমাকে সংযুক্ত করা হল।

এটাই বাংলাদেশ পুলিশে কাজের মূল্যায়ন।

ভাল থাকুক বাংলাদেশ পুলিশ , ভাল থাকুক সেই সকল তথাকথিত ভাল অফিসাররা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

‘এই ডিপার্টমেন্ট তেলবাজদের জন্যই ফিট’, পুলিশের অভ্যন্তরীণ ব্যবস্থা নিয়ে এসপি রেজাউলের আক্রমণাত্মক পোস্ট

আপডেট: ১১:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬