০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

জুরাইনে ইয়াবা-পুলিশের লুট হওয়া গুলিসহ গ্রেফতার ১

  • আপডেট: ০৩:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৮০৩০

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর জুরাইনে ২ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তার কাছ থেকে পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি ও তিনটি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা জব্দ করা হয়।

রবিবার (৩০ আগস্ট)  র‍্যাব-১০ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‍্যাব-১০ জানায়, গতকাল শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে রাজধানীর কদমতলী থানার জুরাইন মুরাদপুর হাইস্কুল রোডের একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। মাদক কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১০-এর সিপিসি-১, যাত্রাবাড়ী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানে মো. আওলাদ হোসেন (৪৩) নামের ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার আটিগাঁও এলাকার শেখ জলিলের ছেলে। তাঁর কাছ থেকে উদ্ধার করা ২ হাজার ৩০০ পিস ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাবের ভাষ্য, অভিযানের সময় আওলাদের কাছ থেকে পুলিশের লুট হওয়া ১৭টি শটগানের গুলি এবং তিনটি রাইফেলের তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়া মাদক বিক্রির টাকা হিসেবে ২ লাখ ৭৮ হাজার ৯৩০ টাকা পাওয়া যায়।

র‍্যাব জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর বিভিন্ন থানায় হামলা ও লুটপাটের সময় পুলিশের অস্ত্র ও গোলাবারুদ লুট হয়েছিল। লুট হওয়া ও অবৈধ অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে র‍্যাব অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় জুরাইনে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে র‍্যাব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জুরাইনে ইয়াবা-পুলিশের লুট হওয়া গুলিসহ গ্রেফতার ১

আপডেট: ০৩:২২:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬