০১:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

  • আপডেট: ১১:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • / ১৮০২৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর গেন্ডারিয়ার মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয়েছে বলে জানা গেছে। এতে তিনজন আহত হয়েছেন।

রবিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা ব্যক্তিরা হলেন- চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও পথচারী আশা আক্তার (২০)। এর মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশার ডান পায়ে গুলি লেগেছে।। তারা সবাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, করাতীটোলা এলাকায় মাদকের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির ৪০ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত মনির হোসেন ও তার ভাগনে রাসেলের সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে পরিচিত এক ব্যক্তির বিরোধ হয়। একপর্যায়ে তারা ওই ব্যক্তিকে মারধর করেন।

পরে মনির হোসেনের কাছে থাকা একটি পিস্তল দিয়ে এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি ছোড়া হয় বলে পুলিশ জানিয়েছে। এরপর তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পুলিশ জানায়, গুলির ঘটনায় আয়েশা, রুবেল ও রাসেল আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাজধানীতে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ আহত ৩

আপডেট: ১১:৫৩:২৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬