শ্যামপুরে ৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার
- আপডেট: ০২:৩৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৮০২৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর শ্যামপুরে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রবিবার বিকালে ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন– মোহাম্মদ ফোরকান (৩৫) ও ইমরান শাহরিয়ার (২৫)।
সোমবার (৩১ আগস্ট ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
পুলিশ জানায়, রবিবার বিকাল ৫টা ১০ মিনিটে ধোলাইপাড় গোলচত্বর এলাকায় অভিযান চালায় ডিবির মতিঝিল বিভাগের একটি দল। এ সময় ফোরকান ও ইমরানকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্রে জানা যায়, গ্রেফতার মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সাতটি মাদক মামলা রয়েছে। আর ইমরান শাহরিয়ারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।
এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে। গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।




















