শিরোনাম:
সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুরকে বদলি,নতুন দায়িত্বে জাহাঙ্গীর
- আপডেট: ০৭:২১:৩৯ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৮০১০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
পজ্ঞাপনে বলা হয়, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমানকে এসবিতে বদলি করা হয়েছে। নতুন ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে এসবির ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে।
জনস্বার্থে জারিকৃত এ আদেশ কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

চলতি বছরের ৫ মে সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পান ড. মো. জিল্লুর রহমান। এর আগে তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনারের দায়িত্ব পালন করেন।









