১১ পুলিশ কর্মকর্তাকে বদলি
- আপডেট: ০৮:৫৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- / ১৮০০৭
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
বদলি হওয়া অতিরিক্ত পুলিশ সুপাররা হলেন- টিডিএসের আরাফাতুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়ায়, ব্রাহ্মণবাড়িয়ার মো. ওবায়দুর রহমানকে হাইওয়ে পুলিশে, ময়মনসিংহের মাহফুজা খাতুনকে নেত্রকোণায়, চুয়াডাঙ্গার জামাল আল নাসেরকে খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয়ে, সিআইডির মো. রুহুল আমিন সরকারকে ডিএমপি, পুলিশ হেডকোয়ার্টারের এ এন এম সাইফুল আলম খাঁনকে মাগুরা সদর সার্কেলে, বরগুনার এফ এম ফয়সালকে খুলনা পুলিশ ট্রেনিং সেন্টারে এবং ট্যুরিস্ট পুলিশের এ এইচ এম কামরুল ইসলামকে খাগড়াছড়ি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে।
বদলি হওয়া সহকারী পুলিশ সুপাররা হলেন- ডিএমপির আবুসায়েম নয়নকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা সার্কেলে, ডিএমপির হাসান রাশেদ পরাগকে রাঙামাটি রাজস্থলী সার্কেলে এবং র্যাবের মো. আবু তাহেরকে ঢাকার টিডিসে বদলি করা হয়েছে।









