তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৮
- আপডেট: ০৬:৩৮:২৪ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০৩৫
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৭৮ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৭৮ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ৩৮ জন,আদাবরে ১৪ জন, শেরেবাংলা নগরে ৭ জন, তেজগাঁও থানা ৭ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৪ জন ও হাতিরঝিল থানায় ৮ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. সাব্বির হোসেন (২৭), মোহাম্মদ জাহিদ কাদেরি ওরফে মোল্লা জাহিদ (৩৫), মো. রমজান (২৪), মোহাম্মদ রিয়াদ হোসেন ওরফে রজব আলী (২১), ইব্রাহিম সরকার ওরফে রাব্বি (৩০), মো. শুভ খাঁন (২২), আলআমিন সাগর ইময়াছিন কবির অয়ন (২৫), মো. নাজমুল (২৩), মো. ইকবাল হোসেন (৪৮), মো. সজল গাজী (৩২), গিয়াসউদ্দিন রানা (৪৭), মো. শামীম (২৫), মো. মিজান (৩১), হালিম চৌধুরী ওরফে বাবু চৌধুরী (৩২), মো. মাহাবুব মাহবুব (৩৮), মো. সাইদ (৩০), মো. সুজন (১৮), মো. হেলালউদ্দিন (২৪), মো. নাইম (২৫), মো. মাসুদ মিয়া (২৬), মো. রানা (২৪), মো. সুজন (২৬), ওয়াজিদ কাউসার (৩০), জাহিদ (৩৫), মো. জনিমুর গিজনি (২৮), মো. হিমেল (২৬), আশিক (২৫), মো. মোশারফ হুমায়ুন (৩১), মো. আনোয়ার (২৮), মো. মাসুম (৪৩), মো. খাইরুল ইসলাম (২২), তানভীর (২১), মো. জনি (৩৬) ও মো. রমজান (২৩)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-এফ এম জাইতুনুল ইসলাম ওরফে নিশাত (৩০),মো. ফরিদুল ইসলাম (২০),মো. মিরাজুল ইসলাম (২৫),মো. নিহাদ (২০),মো. শেখ বাচ্চু (৩৫),মো. তামিম (২০),হৃয়দ ওরফে টিকটক হৃদয় (২৪),মো. হৃদয় (১৯),মো. আশরাফুল মোল্লা (৪০),মো. মন্টু (৪০),মো. মাসুম (৩৫),মো. শহিদুল ইসলাম (৩৩),মো. আল আমিন (১৯) ও নোমান (২২)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রিপন হোসেন (৩২),মো. আপন দুলাল (৫৩),মো. তৈয়বুর রহমান (৩২),মো. পরান (২২),মো. শাহিন (২৪),মো. রিয়াদ হাসান (৩৩) ও মো. আলী (২৪)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জসীম মোল্লা (৩২),মো. তানভীর (১৮),মো. ঈশা খান (২১),মো. রিফাত (২৩),মো. শাকিব খান (২৫),হুমায়ুন কবির ওরফে রাশেদ (২৯) ও আনোয়ার হোসেনথ আনু (৪৭)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-সাব্বির হোসেন (২০),ষস্টি সরকার (২৮),মো. সাইফুল ইসলাম (২৫) ও মো.ইসমাইল (২৩)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মারুফ (২৬),মো. হযরত ( বয়স উল্লেখ নাই),মো. হানিফ ( বয়স উল্লেখ নাই),মো. জসিম ( বয়স উল্লেখ নাই), মো. কাউসার (২৪), মো. ফজলুল হক (৫৪),মংবাথোয়াই চাকমা প্রকাশ সুজন চাকমা (৪০) ও মোছা. মিতু (২৫)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।




















