১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

  • আপডেট: ১১:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সভাপতি পদে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে নিয়োগ দিয়েছে সরকার। জনস্বার্থে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মো. গোলাম রব্বানী।

প্রজ্ঞাপনে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভাপতি পদে সানুগ্রহ নিয়োগ দিয়েছেন।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্বভার গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া—এই দুটির মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি পিএসসির সভাপতি পদে বহাল থাকবেন।

প্রজ্ঞাপনে তার নিয়োগের বিষয়টি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সরকারি কর্ম কমিশনের নতুন সভাপতি মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া

আপডেট: ১১:০৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬