১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

হৃদরোগ হাসপাতালে ছিনতাইকারী আটক, থানায় সোপর্দ

  • আপডেট: ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে আনসার সদস্যদের তৎপরতায় রোগীর স্বজনের ভ্যানিটি ব্যাগ ছিনতাইকালে আরিয়ান ইসলাম (২৫) নামের এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে। পরবর্তীতে তাকে শেরেবাংলা নগর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোর ৬টা ১০ মিনিটের দিকে হাসপাতালের দ্বিতীয় তলার ক্যাথল্যাবের বারান্দায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ক্যাম্প ইনচার্জ (পিসি) মো. আমিনুল হক বলেন, আজ ভোরে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজনের সাথে থাকা মোবাইল ও টাকাপয়সাভর্তি ভ্যানিটি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিলেন ওই ছিনতাইকারী। এ সময় ভুক্তভোগীদের চিৎকারে ডিউটিরত আনসার সদস্যরা তাৎক্ষণিকভাবে এগিয়ে যান এবং ধাওয়া করে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে তাকে ব্যাগসহ আটক করে ক্যাম্প হেফাজতে নিয়ে আসেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশক্রমে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

তিনি জানান, আটককৃত ছিনতাইকারী আরিয়ান ইসলামের বাড়ি পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আপালকাঠী গ্রামে।

বর্তমানে তিনি ঢাকার মোহাম্মদপুরের হুমায়ুন রোড এলাকায় বসবাস করতেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হৃদরোগ হাসপাতালে ছিনতাইকারী আটক, থানায় সোপর্দ

আপডেট: ১১:১৩:০১ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬