১২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

পল্লবীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

  • আপডেট: ১০:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০২৯

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানী মিরপুরের বাউনিয়াবাদ ই-ব্লক এলাকায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে রুবেল ও সিয়াম নামে দুই যুবককে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পল্লবী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাত আনুমানিক দেড়টার দিকে বাউনিয়াবাদ ই-ব্লক এলাকার মাঠের পূর্ব পাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পল্লবী থানার এসআই মো. সালাহ্উদ্দিন আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।

মো. সালাহ্উদ্দিন আল-মামুন বলেন,পল্লবী এলাকায় বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্যরা সক্রিয় হয়ে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তাদের প্রতিহত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাতে ওই এলাকায় অভিযান চলাকালে মোটরসাইকেলে করে যাওয়া দুই যুবককে সন্দেহ হলে থামিয়ে তল্লাশি করা হয়। পরে তাদের সঙ্গে থাকা মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে একটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এরপর রুবেল ও সিয়ামকে আটক করে পল্লবী থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, আটক দুই যুবকসহ আরও কয়েকজন পল্লবী এলাকায় নিয়মিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তদন্তের মাধ্যমে বিস্তারিত তথ্য যাচাই করা হচ্ছে বলেও জানানো হয়।

তিনি বলেন, পল্লবী এলাকায় কিশোর গ্যাং ও অপরাধীদের তৎপরতা প্রতিহত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পল্লবীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

আপডেট: ১০:২০:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬