১১:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নিহত আনসার-ভিডিপি কর্মকর্তার পরিবারের পাশে মহাপরিচালক

  • আপডেট: ০৮:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনের পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তাঁর ব্যাংকঋণ পরিশোধের জন্য পরিবারের হাতে ২ লাখ ৫৮ হাজার ৭৪ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরে নিহত কর্মকর্তার স্ত্রী ফারজানা ইয়াসমিন পলির হাতে এ চেক তুলে দেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

বাহিনীর ওয়েলফেয়ার শাখার পক্ষ থেকে দেওয়া এই অর্থ দিয়ে প্রয়াত মোহাম্মদ আলাউদ্দিনের আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধ করা হবে।

মোহাম্মদ আলাউদ্দিন গত ৫ জুলাই পেশাগত দায়িত্ব পালনকালে চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাঁর মৃত্যুর পর দাফন ও অ্যাম্বুলেন্স ভাড়া বাবদ তাৎক্ষণিকভাবে তাঁর পরিবারকে ৭৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছিল।

চেক হস্তান্তরের সময় নিহত কর্মকর্তার বাবা এবং বাহিনীর ওয়েলফেয়ার শাখার পরিচালক এনামুল খাঁন উপস্থিত ছিলেন।

এ সময় মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি পরিবারকে আশ্বস্ত করে বলেন, বিধি অনুযায়ী প্রাপ্য সব সুযোগ-সুবিধা দ্রুত নিশ্চিত করা হবে। ভবিষ্যতেও বাহিনীর পক্ষ থেকে পরিবারটিকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিহত আনসার-ভিডিপি কর্মকর্তার পরিবারের পাশে মহাপরিচালক

আপডেট: ০৮:৩২:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬