ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫০২, মামলা ৭১
- আপডেট: ০৯:৪৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০২৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০২ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৭১ টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ১৮ জন, লালবাগ বিভাগে ২৮ জন,ওয়ায়ী বিভাগে ৫৫ জন, মতিঝিল বিভাগে ৭২ জন, তেজগাঁও বিভাগে ৯৪ জন, মিরপুর বিভাগে ১৩৪ জন, গুলশান বিভাগে ৩২ জন, উত্তরা বিভাগে ৫০ ও গোয়েন্দা বিভাগে ১৯ জনকে গ্রেফতার করা হয়।
অভিযানকালে ৭ হাজার ৯৪২ পিস ইয়াবা, ৫ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩.২ গ্রাম হেরোইন, ১টি মোবাইল ফোন, ১টি ছুরি, ৪টি চাপাতি, ১টি স্পোকেট, ২টি হেলমেট, ২টি পিকআপ, ১৫০ লিটার ডিজেল, ১টি ড্রাম, ১টি ব্যাটারি, ১টি প্লাস্টিকের পাইপ ও নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।




















