০৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১১:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০২২

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ। গ্রেফতারকালে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিরা হলেন– সোহাগ মিয়া সাগর, মো. আলাল মিয়া ও মো. ফয়সল মিয়া ওরফে ফয়সাল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকালে ডিবি মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যাত্রাবাড়ী থানার ধোলাইপাড় গোল চত্বর এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাত্রাবাড়ীতে ৩৩ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬