জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, ওয়ান শুটারসহ যুবক গ্রেফতার
- আপডেট: ১১:৩০:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০৪
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে একটি দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্রসহ এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার তরুণের নাম সাব্বির হোসেন। তিনি জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জির বাসিন্দা। তার বাবার নাম গুড্ডু ওরফে কদম রসূল।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার একটি দল জেনেভা ক্যাম্পের সেক্টর-৭, ব্লক-জি, ৫১৬ নম্বর বাসায় অভিযান চালায়। তেজগাঁও বিভাগের এসি পেট্রোল জিয়াউল হক শাহ ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মফিজ উদ্দীনের নেতৃত্বে অভিযানে এসআই রকিবুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানে ওই বাসার তৃতীয় তলার একটি শোবার ঘর থেকে সাব্বির হোসেনকে গ্রেফতার করা হয়। পরে তার হেফাজত থেকে একটি দেশীয় ওয়ান শুটার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।




















