০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

দক্ষিণখানে পরিত্যক্ত ব্যাগে শর্টগান ও হ্যান্ডকাফ উদ্ধার

  • আপডেট: ০২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর দক্ষিণখানে পরিত্যক্ত অবস্থায় একটি শর্টগান ও এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মুন্সী মার্কেট ঝিলপাড় এলাকায় একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ব্যাগটি তল্লাশি করে একটি শর্টগান ও পুলিশের লোগোযুক্ত চাবিসহ এক জোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দক্ষিণখানে পরিত্যক্ত ব্যাগে শর্টগান ও হ্যান্ডকাফ উদ্ধার

আপডেট: ০২:৪৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬