০৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার

  • আপডেট: ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুরে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে অবৈধ স্থাপনা, দোকানপাট ও হকার উচ্ছেদের পাশাপাশি অনুমোদন ছাড়া ঝোলানো বিজ্ঞাপনী বিলবোর্ড ও ইউনিপোল সাইন অপসারণ করা হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল নয়টার দিকে মিরপুর-১ নম্বরের শাহআলী মার্কেট থেকে মিরপুর-২ নম্বরের সনি স্কয়ার পর্যন্ত সড়ক ও ফুটপাতে এ অভিযান চালানো হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী অভিযানে নেতৃত্ব দেন।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাতের দুই পাশে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ করা দোকানপাটের বিপুল পরিমাণ মালামাল জব্দ করে ডিএনসিসি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযানে ঢাকা মহানগর আনসার ব্যাটালিয়ন (৪১ বিএন) এর ৩০ জন সদস্য মোতায়েন ছিলেন। ঢাকা মহানগর আনসার পশ্চিম জোন কমান্ডারের নির্দেশে তারা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। থানা আনসার-ভিডিপি কর্মকর্তা (মিরপুর) এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরাও অভিযানে অংশ নেন।

প্রায় দেড় ঘণ্টা চলা এ অভিযানে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে ফুটপাত দখলমুক্ত করতে ডিএনসিসির অভিযান, সহায়তায় আনসার

আপডেট: ০৪:৪৪:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬