১২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

গুলশানে এনসিসি ব্যাংক ভবনের ৭ তলায় বিদেশি মদের গুদাম, ৬১ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার

  • আপডেট: ১২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ঢাকার গুলশানে প্রায় ৬১ লাখ টাকা মূল্যের ৬৮৮ লিটার বিদেশি মদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মিন্টু চন্দ্র সূত্রধর (৩৯) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

এসআরবি-১-এর সিপিসি-৩, পূর্বাচল ক্যাম্পের সদস্যরা সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে গুলশান-১ সার্কেলের এনসিসি ব্যাংক ভবনের সপ্তম তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

এসআরবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, গুলশান থানার ৫১ গুলশান অ্যাভিনিউ এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ বিদেশি মদ মজুত করে রেখেছেন। পরে ওই তথ্যের ভিত্তিতে এনসিসি ব্যাংক ভবনের সপ্তম তলায় অভিযান চালানো হয়।

অভিযানের সময় মিন্টু চন্দ্র সূত্রধরসহ তিন থেকে চারজন পালানোর চেষ্টা করেন। এ সময় এসআরবির সদস্যরা মিন্টু চন্দ্রকে গ্রেফতার করতে সক্ষম হন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তাঁর সহযোগীদের সঙ্গে যোগসাজশে বিক্রির উদ্দেশ্যে বিদেশি মদ মজুত করার কথা স্বীকার করেন বলে জানিয়েছে এসআরবি।

মিন্টুর দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনটির সপ্তম তলার দুটি কক্ষ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৭৬৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এসআরবির হিসাবে, এসব মদের পরিমাণ ৬৮৭ দশমিক ৯৫ লিটার এবং আনুমানিক মূল্য ৬১ লাখ টাকা। এ ছাড়া মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মুঠোফোন ও বিক্রির ২ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় গুলশান সার্কেলের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. ইমদাদুল হক ও ডিএনসির একটি দল ঘটনাস্থলে উপস্থিত ছিল।

এসআরবি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে উদ্ধার করা মাদকদ্রব্যসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গুলশান থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গুলশানে এনসিসি ব্যাংক ভবনের ৭ তলায় বিদেশি মদের গুদাম, ৬১ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার

আপডেট: ১২:১১:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬