তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার ১০৫ আসামি গ্রেফতার
- আপডেট: ০৮:২৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ১০৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানার নিয়মিত মামলা,পুরাতন মামলা,ওয়ারেন্টমূলে ও ডিএমপি অধ্যাদেশে তাদের গ্রেফতার করা হয়।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে,মোহাম্মদপুরে ২৭ জন,আদাবরে ৩৩ জন, শেরেবাংলা নগরে ৬ জন, তেজগাঁও থানা ২২ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৭ জন ও হাতিরঝিল থানায় ১০ জনকে গ্রেফতার করেছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. আরমান (২৪), মো. মোখলেসুর রহমান লিটন ( বয়স উল্লেখ নাই), মো. সুজন ওরফে সজিব ওরফে কাইল্লা সজিব ওরফে ফরমা সজিব (৩১), মৃদুল হক সৌরভ (৩০), মো. সাম্রাট (৩০), মো. আবুল বাশার (৩৫), মো. জীবন (২৮), সাইফুল ইসলাম (২৭), মো. আশাদুল (৪৪), মো. সাদ্দাম (৩৫), মহসিন সিকদার, মো. সাদ্দাম হোসেন (৩৪), মোসা. পারভিন (৩০), মো. ইকবাল (৪৯), মো. জাহিদ (৩৪), মো. জুয়েল (২২), মো. নাঈম (১৯), মো. মিরাজ (২২), মো. হৃদয় (২৩), মো. শরিফুর রহমান ওরফে লিটন (৫৩), মো. মোজাহিদ হোসেন তন্ময় (৩০), আব্রার হোসেন (৩৩), প্রকাশ কুমার দাস (২৬), মো. শরীফ আহম্মেদ (২৩), মো. সবুজ (৩৫), মো. জলিল (৫০) ও মো. নুরে আলম (২৮)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. রাসেল (২০), মো. আতিকুল (২৫), মো. রাসেল পিয়াদা (২২), লিয়ন (২১), আবুল কালাম আজাদ (৬৫), লিমন সরকার (২২), মো. ইসমাইল হোসেন (২০), মো. দিপু (২০),শামীম হোসেন (১৪), সিহাবুল ইসলাম সাব্বির (১৯), ওসমান গণি আছুয়াত (১৯), মো. ইমন (২০), মো. রামিম শেখ (১৯), মো. মুন্না (২০), রাকিব (২৪), আ. মালেক (৪৫), মো. জাকির (৪০), মো. তানসিন মিয়া (১৮), সাহাদত হোসেন (১৯), মো. সৌরব হোসেন (১৮),সাব্বির হোসেন (২০), দীন ইসলাম মানিক (১৮), মোস্তাকিম (১৮), মো. শাহদাত (২৮), মো. নাঈম হাওলাদার (২২), মো. শাওন (২৪), মো. পঁচা হৃদয় (২২), মো. আবুল কালাম আজাদ (১৮), মো. সফল মিয়া (৩৪), মো. মিলন (২০), মো. আরিফ (২০), মোস্তাকিম (১৯) ও সাগর (১৯)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. মাইদুল (৬৫), মো. ফাহিম হোসেন (২৫), মো. রাব্বী (২৫), মো. সোহাগ (২৬), আল আমিন (২১) ও শান্ত (১৮)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. খাদীমুল হাসান নাঈম (১৯), শাহাদাব আলী ওরফে খান অর্নব (২৮), মো. সুমন (২৫), মো. খোকন মোল্লা (৪২), মো. রবিন (২৩), মো. আব্দুল বাছের (৪২), মো. খোরশেদ আলম কাছিমি (২৬), মো. বাপ্পী মুন্সী (২৯), মো. আলম (৬৫), মানিক হাওলাদার (৪০), মো. রিপন মিয়া (৪৬), মো. সুজন (১৯), মো. জাহাঙ্গীর (৪২), মো. রাব্বি (২৫), মো. শাহাদাত হোসেন সরদার (২৭), মো. আলী আকবর (২৭), মো. উজ্জল (৩০), মোসা. জোছনা বেগম (৪৫), মো. সজিব ওরফে শাওন (২০), মো. মাসুদ (৪৫), মো. আবু সাইদ (২৮) ও মো. নাহারুল ইসলাম ওরফ লালন (৪০)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-নিপা (২৫), মো. ইমরান (৩৫), শুক্কুর (২৫), সুজন (৪২), মো. বারেক (৩৮), মো. জাফর (৪০) ও মো. সোহেল (৩০)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-আলম মিয়া (৩৮), নজির মিয়া ওরফে নজরুল (৪৫), মোসলেম (৫০), মো. আরিফ (২৮), মো. চান মিয়া (৩১), জুল হোসেন ওরফে মো. জুলহাস (৩২), মো. হারুন অর রশিদ (৩৬), মো. আমিরুল ইসলাম (২১), মো. ইয়াসিন ভূইয়া (২০) ও মো. লাল চাঁন ( বয়স উল্লেখ নাই)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।



















