১২:২০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের সঙ্গে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

  • আপডেট: ১২:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর মিরপুর ১০ নম্বরের ফুটপাতের দোকান উচ্ছেদ অভিযান ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় সিটি করপোরেশনের ৩টি গাড়িতে আগুন দেয় হকাররা।

বুধবার (৩০ সেপ্টেম্বর) উচ্ছেদ অভিযানে গেলে সকাল সাড়ে ১১টার দিকে সিটি করপোরেশনের কর্মীদের ওপর এই হামলার ঘটনা ঘটে।

জানা গেছে, মিরপুর-১০ নম্বরে ফুটপাত উচ্ছেদকালে ভেকুর আঘাতে বিদ্যুতের তার ছিঁড়ে আগুন লেগে যায়। এরপর ফুটপাতের ব্যবসায়ীরা সিটি করপোরেশনের কর্মীদের ওপর এই হামলা চালায়। এসময় সিটি করপোরেশনের ৩টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মিরপুরে উচ্ছেদ অভিযানে হকারদের সঙ্গে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

আপডেট: ১২:১৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬