০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক

  • আপডেট: ০৬:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৮০০৪

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, জামায়াতে ইসলামী সংসদের ভেতরে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সমর্থনের কথা বললেও বাইরে এসে ভিন্ন ধরনের বক্তব্য ও কর্মকাণ্ড করছে। তাঁর অভিযোগ, দেশের একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির জন্য একটি মহল আওয়ামী লীগের সঙ্গে গোপনে সহযোগিতা করছে।

আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, ‘সংসদের ভেতরে তারা বলে, আমরা তো আপনাদের সঙ্গেই আছি, আপনাদের সব কাজে সমর্থন করছি। কিন্তু বাইরে এলেই তাদের ভিন্ন রূপ দেখা যায়। মুখে এক কথা, অন্তরে আরেক কথা।’

জামায়াতে ইসলামীর সেক্রেটারি দেশের অস্থিতিশীল পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করেছেন—এমন বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সরকার কাজ করছে। তাঁর দাবি, আওয়ামী লীগের ‘দোসরদের’ সঙ্গে যোগসাজশ করে কেউ দেশের মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

আমিনুল হক বলেন, ‘বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। নির্বাচনের আগে ঘরে ঘরে গিয়ে জান্নাতের টিকিট বিক্রির কথা বলা হয়েছিল। যখন দেখা গেল খুব একটা টিকিট বিক্রি হচ্ছে না, তখন ভিন্ন পন্থা অবলম্বন করা হয়েছে।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত সাত মাসের কর্মকাণ্ড তুলে ধরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সরকার জনগণের অধিকার প্রতিষ্ঠা, পরিবার কার্ড ও কৃষক কার্ড চালু, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খেলাধুলায় পেশাদারত্ব এবং পরিবেশ রক্ষাসহ বিভিন্ন বিষয়ে পরিকল্পনা নিয়ে কাজ করছে।

প্রধানমন্ত্রীর কর্মব্যস্ততার প্রসঙ্গ তুলে আমিনুল হক বলেন, জাতিসংঘ সফরে তিনি প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন। সেখানে চার দিনে প্রধানমন্ত্রী ৩২টি বৈঠক করেছেন। দেশের বিনিয়োগ ও উন্নয়ন বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী কাজ করছেন বলে তিনি উল্লেখ করেন।

ক্রীড়া খাতের প্রসঙ্গে আমিনুল হক বলেন, বাংলাদেশ কবে ফুটবল বিশ্বকাপে খেলবে—এমন স্বপ্ন দেখা দোষের নয়। তবে বাস্তবতা বিবেচনায় নিয়ে এগোতে হবে। ফুটবলের পাশাপাশি ক্রিকেট, হকি এবং অন্যান্য খেলায় তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসরে ইতিমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। এতে কিশোরদের পাশাপাশি কিশোরীদের অংশগ্রহণও প্রায় সমান। আগামী অক্টোবরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী এর উদ্বোধন করতে পারেন বলে আশা প্রকাশ করেন তিনি। ছয় থেকে সাত মাসব্যাপী এ আয়োজনে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন অংশ নেবে বলেও জানান প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, শিশু-কিশোরদের একটি অংশ সারাক্ষণ ডিজিটাল ডিভাইসে ব্যস্ত থাকে। খেলাধুলার মাধ্যমে তাদের কিছুটা সময় ডিভাইস থেকে দূরে রাখা এবং মাদক থেকে মুক্ত রাখার ক্ষেত্রে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য এম এ হান্নান, ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপিয়াসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জামায়াত সংসদের ভেতরে এক রূপ, বাইরে আরেক: প্রতিমন্ত্রী আমিনুল হক

আপডেট: ০৬:৫০:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬