১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

  • আপডেট: ১২:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

‘রিচার্জেবল রিমোট কন্ট্রোল’ (আরআরসি) খেলনা ঘোষণায় আমদানি করা প্রায় এক কোটি টাকা মূল্যের ১ হাজার ৯৮০টি ড্রোন আটক করেছে কাস্টমস হাউস আইসিডি, ঢাকা। এসব ড্রোনের মোট ওজন ৬৫৮ কেজি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কাস্টমস হাউস আইসিডি, কমলাপুরে চালানটির কায়িক পরীক্ষায় ড্রোনগুলো শনাক্ত করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর আমদানিকারক মিম কালেকশন, চকবাজার, ঢাকার নামে আসা চালানটির কায়িক পরীক্ষা করা হয়। চালানটি বিভিন্ন ধরনের খেলনা ঘোষণায় আমদানি করা হয়েছিল।

চালানটির বিল অব এন্ট্রি (বি/ই) নম্বর ১২৩৬৭, যা ২৭ সেপ্টেম্বর দাখিল করা হয়। কায়িক পরীক্ষায় ঘোষণার সঙ্গে সামঞ্জস্য না থাকা ড্রোনগুলো শনাক্ত করা হয়।

কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, আটক ড্রোনগুলোর সঙ্গে সংশ্লিষ্ট রাজস্ব ও প্রযোজ্য জরিমানা আদায় করা হবে। এ ছাড়া ড্রোনগুলোর উড্ডয়নসীমা এবং সংশ্লিষ্ট দলিলপত্র যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কাস্টমস আইন, ২০২৩ ও সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এ ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কাস্টমস হাউস আইসিডি, ঢাকার কমিশনার কাজী মুহাম্মদ জিয়াউদ্দীন বলেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের নির্দেশনা অনুযায়ী আমদানি নীতির পরিপন্থী কার্যক্রম ও রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস হাউস আইসিডি কঠোর অবস্থানে রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

খেলনা ঘোষণায় আমদানি, কমলাপুরে প্রায় কোটি টাকার ড্রোন জব্দ

আপডেট: ১২:০২:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬