০৯:৩২ অপরাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশুকে অপহরণের চেষ্টা, উদ্ধার করলো আনসার

  • আপডেট: ০৮:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে চার বছর বয়সী এক শিশুকে অপহরণ চেষ্টার অভিযোগ উঠেছে। পরে হাসপাতাল দায়িত্বরত আনসার সদস্যদের চেষ্টায় শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় অভিযুক্ত লিটন মিয়া নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাত আড়াইটার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে এ ঘটনা ঘটে। শিশুটির নানা ওই ওয়ার্ডে ভর্তি ছিলেন।

শিশুটির পরিবারের অভিযোগ, লিটন মিয়া অপহরণের উদ্দেশে চকলেট দেওয়ার কথা বলে শিশুটিকে অষ্টম তলার একটি বাথরুমে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে শিশুটির মা জবারানী দাস হাসপাতালের তৃতীয় তলায় গিয়ে অভিযোগ করেন।

অভিযোগ পাওয়ার পর হাসপাতালের আনসার সদস্যরা শিশুটির সন্ধানে অভিযান শুরু করেন। পিসি মো. গোলাম মোস্তফার নেতৃত্বে এপিসি মো. উজ্জল হোসেন এবং আনসার সদস্য মো. সুজন মিয়া ও মো. শাকিল হকসহ একটি টহল দল এ অভিযানে অংশ নেয়।

আনসার সদস্যদের দাবি, প্রায় দুই ঘণ্টা অনুসন্ধানের পর ভোর সাড়ে চারটার দিকে অষ্টম তলার একটি টয়লেট থেকে লিটন মিয়ার কাছ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময় শিশুটি অচেতন ছিল এবং কথা বলতে পারছিল না।

আনসার সদস্যদের ভাষ্য, লিটন মিয়ার কাছ থেকে কিছু পরিমাণ গাঁজা ও দুটি মুঠোফোনও পাওয়া গেছে

লিটন মিয়া গাজীপুর সদর উপজেলার জয়দেবপুরের হোতাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশুকে অপহরণের চেষ্টা, উদ্ধার করলো আনসার

আপডেট: ০৮:১৬:৪৮ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬