তিন ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
- আপডেট: ০৪:৫০:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
বাংলাদেশ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-সচিব তৌহিফ আহমেদ।
বদলি ও পদায়নকৃত ডিআইজি পদমর্যাদার ৩ কর্মকর্তা হলেন- ড. মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া এসআরএইচইউ থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকা; মো. মাহমুদুর রহমান এসবি থেকে পুলিশ স্টাফ কলেজ, ঢাকা এবং মোহাম্মদ হাসান বারী নূর সিআইডি থেকে ম্যাস র্যাপিড ট্রানজিট (মেট্রোরেল)।
অতিরিক্ত ডিআইজি ও এসপি পদমর্যাদার ১২ কর্মকর্তা হলেন -মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন: রেঞ্জ ডিআইজি কার্যালয়, রংপুরের এসপি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে উপ-পুলিশ কমিশনার কেএমপি; শেখ শরিফুল ইসলাম সিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, শেরপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার);
এস. এম. শাফীকুল ইসলাম কেএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, ময়মনসিংহের পুলিশ সুপার; ড. মো. সাইফুজ্জামান বিন আনোয়ার রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, বরিশালের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে পুলিশ অধিদফতর, ঢাকা (টিআর পদে; সংযুক্ত: কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ); শাহ মমতাজুল ইসলাম রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি থেকে আরআরএফ, চট্টগ্রামের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি (চলতি দায়িত্বে); মো. মিজানুর রহমান টিডিএস, ঢাকার অতিরিক্ত ডিআইজি থেকে রংপুরের পিটিসি; মোছা. শিরিন আক্তার জাহান এসআরইউ-এর পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে পুলিশ অধিদফতর, ঢাকার পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি)।
ড. মো. মঞ্জুরে আলম প্রামানিক পুলিশ অধিদফতররের এআইজি (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে ট্যুরিস্ট পুলিশ সুপার; মো. মোশাররফ হোসেন এসআরবি-র পরিচালক (অতিরিক্ত ডিআইজি) থেকে পুলিশ অধিদফতর; মোহাম্মদ আব্দুল হালিম টিডিএস থেকে (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে সিআইডির পুলিশ সুপার; মোহাম্মদ রেজাউল মাসুদ সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সাতক্ষীরার কমান্ড্যান্ট; মোহাম্মদ নজরুল ইসলাম সিআইডির পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) থেকে ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নীলফামারীর কমান্ড্যান্ট।
পুলিশ সুপার ও উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার ৯ কর্মকর্তা হলেন – টি. এম. মোশাররফ হোসেন সিআইডির পুলিশ সুপার থেকে জিএমপি উপ-পুলিশ কমিশনার; সৈয়দ মোহাম্মদ ফরহাদ ডিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে জিএমপি উপ-পুলিশ কমিশনার; পুলিশ সুপার মো. মাহবুবুল আলমকে পুলিশ স্টাফ কলেজ থেকে সিআইডি-র বিশেষ পুলিশ সুপার; পুলিশ সুপার মো. হুমায়ুন কবিরকে পুলিশ অধিদফতর (টিআর) থেকে ট্যুরিস্ট পুলিশে; মো. আশরাফুজ্জামান এসবির পুলিশ সুপার থেকে কেএমপি উপ-পুলিশ কমিশনার; মোছা. ইয়াসমিন খাতুন পিবিআইর পুলিশ সুপার থেকে এসবিতে; নিশাত অ্যাঞ্জেলা পুলিশ অধিদফতরের এআইজি থেকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার; মোহাম্মদ ইমদাদ হুসাইন বিএমপি উপ-পুলিশ কমিশনার থেকে এসআরইউর পুলিশ সুপার এবং কবীর আহম্মেদ সিএমপির উপ-পুলিশ কমিশনার থেকে কেএমপি উপ-পুলিশ কমিশনার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



















