১২:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

  • আপডেট: ১১:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৮

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ মো. আলামিন নামের একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ অক্টোবর) বিকাল সাড়ে তিনটার দিকে ডিবি উত্তরা বিভাগের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

রাতে ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হুসাইন মোহাম্মদ ফারাবী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল সাড়ে তিনটার দিকে নিউমার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ২০ কেজি গাঁজাসহ আলামিনকে গ্রেফতার করা হয়।

ডিবির এই কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে আলামিন একজন পেশাদার মাদক কারবারি বলে জানা গেছে। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী এলাকায়। তবে তিনি ঢাকার সাভার এলাকায় বসবাস করেন।

জিজ্ঞাসাবাদে আলামিন উদ্ধার করা গাঁজা সাভার এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে স্বীকার করেছেন বলে জানান এসি হুসাইন মোহাম্মদ ফারাবী।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

নিউমার্কেটে ২০ কেজি গাঁজাসহ পেশাদার মাদক কারবারি গ্রেফতার

আপডেট: ১১:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬