০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

রাঙামাটিতে কনস্টেবল-নায়েক থেকে এএসআই পদে পদোন্নতির প্যারেড পরীক্ষা

  • আপডেট: ০৬:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
  • / ১৮০১৫

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

বাংলাদেশ পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর অংশ হিসেবে কনস্টেবল ও নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে পদোন্নতির প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাঙামাটিতে ১৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের চাকরির খতিয়ান বই পর্যালোচনা ও সাক্ষাৎকার গ্রহণও করা হয়।

পরীক্ষা বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ১৮ এপিবিএনের অধিনায়ক ও পুলিশ সুপার মো. রেজাউল করিম।

পরীক্ষা শেষে তিনি সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

পরীক্ষা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ১৮ এপিবিএনের সহ-অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. এনায়েত করিম, পিপিএম (সেবা); ৯ এপিবিএন, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার মো. তারেক আহমদ এবং ১৮ এপিবিএনের সহকারী অ্যাডজুট্যান্ট মো. ইউনুছ আলী শিকদার।

এ সময় পদোন্নতি পরীক্ষায় অংশ নেওয়া পুলিশ সদস্যসহ ব্যাটালিয়নের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

রাঙামাটিতে কনস্টেবল-নায়েক থেকে এএসআই পদে পদোন্নতির প্যারেড পরীক্ষা

আপডেট: ০৬:৪০:১৪ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬