০২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের

  • আপডেট: ১২:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
  • / ১৮০২৩

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে নোয়াখালীতে দায়িত্বরত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় নোয়াখালী পুলিশ লাইন্স মাঠে জেলা পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।

ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, শারদীয় দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।

তিনি পূজামণ্ডপে সতর্ক নজরদারি, সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ, চেকপোস্ট ও টহল কার্যক্রম সক্রিয় রাখা, ভিড় নিয়ন্ত্রণ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখার নির্দেশনা দেন। পাশাপাশি সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ, ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে সদাচরণ এবং স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ সুপার আরও বলেন, কোনো স্বার্থান্বেষী মহল যাতে গুজব ছড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে নিরপেক্ষতা, স্বচ্ছতা, সততা ও জবাবদিহিতা বজায় রেখে জরুরি পরিস্থিতিতে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদ্‌যাপন সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।

ব্রিফিংয়ের শেষে ডিউটিতে নিয়োজিত সব সদস্যকে সর্বোচ্চ সতর্কতা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান পুলিশ সুপার।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. লিয়াকত আকবরসহ নোয়াখালী জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দায়িত্বে মোতায়েন করা পুলিশ সদস্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ পুলিশ সুপারের

আপডেট: ১২:৫৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬