১১:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

মেঘনা নদীতে ২০ জেলে আটক,বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

  • আপডেট: ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৭

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর

মেঘনা ও এর শাখা নদীস্থ ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর, অন্তর্বাম ইত্যাদি এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ পরিচালনা করে ২০ জেলে আটক এবং বিশাল পরিমাণ কারেন্ট জাল ও ইলিশ জব্দ করেছে নৌ পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে জেলেদের আটক, জাল ও নৌকাসহ বিপুল পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়।

এবিষয়ে নৌ পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. ইমরান হোসেন মোল্লা বলেন, হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ইয়াছিনুল হক এবং হিজলা ফাঁড়ি এবং অস্থায়ী আবুপুর ও অন্তর্বাম ক্যাম্পের ৩টি পৃথক টিম মেঘনা নদী ও এর শাখা নদীসংলগ্ন ধুলখোলা, হিজলা, বাউশিয়া, হরিনাথপুর ও অন্তর্বামসহ বিভিন্ন এলাকায় সড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানকালে আইন অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ২০ জন জেলেকে আটক করা হয় এবং তাদের ব্যবহৃত ৪টি নৌকা জব্দ করা হয়। একই সাথে আটককৃতদের কাছ থেকে ১৯ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ৮ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া, নদী থেকে প্রায় ৫১ লাখ ৪০ হাজার মিটার পরিত্যক্ত অবৈধ জাল এবং প্রায় ৪২ কেজি মা ইলিশ মাছ উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, পরবর্তী আইনগত প্রক্রিয়া শেষে, মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উদ্ধারকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। অন্যদিকে জব্দ ও উদ্ধারকৃত সর্বমোট ৫০ কেজি মা ইলিশ স্থানীয় এতিমখানা, গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মা ইলিশ রক্ষায় এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে নৌ পুলিশের এই কঠোর ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মেঘনা নদীতে ২০ জেলে আটক,বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ

আপডেট: ০৯:৩৯:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬