০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের রোড শো আয়োজন

  • আপডেট: ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

আজ ২২ অক্টোবর ২০২৬, জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত রোড শোর অংশ হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল (হুজুরবাড়ি গেট) এলাকায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ কর্মসূচির আওতায় প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ এবং গণপরিবহন, ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার সংযোজন করা হয়। পাশাপাশি সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম পরিচালিত হয়।

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় আয়োজিত এ রোড শোতে অংশগ্রহণ করেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী এবং সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই এবং নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

আসুন, সড়ক আইন মেনে চলি, নিরাপদ সড়ক গড়ি।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের রোড শো আয়োজন

আপডেট: ০২:৩৫:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬