০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

ইউনিসেফের চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ,মূলহোতাসহ গ্রেফতার ২

  • আপডেট: ১১:০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৮০০৬

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)-এর প্রকল্পে চাকরি দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের মূলহোতাসহ দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. মোজাম্মেল হক (২৯) ও মো. আল আমিন সরদার (২৫)। ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ তাদের গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, নিয়মিত সাইবার মনিটরিংয়ের সময় ফেসবুকে ‘Bangladesh Real Job’ নামের একটি পেজের সন্ধান পান গোয়েন্দারা। পেজটি থেকে ইউনিসেফের নাম ও লোগো ব্যবহার করে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করা হচ্ছিল।

চক্রটি অনলাইনে চাকরিপ্রার্থীদের কাছ থেকে আবেদন ফরমের মূল্য হিসেবে প্রথমে ৫৮০ টাকা নিত। পরে চূড়ান্ত নিয়োগের প্রলোভন দেখিয়ে বিকাশ ও নগদের মাধ্যমে আরও ২ হাজার ৫৮০ টাকা আদায় করত। টাকা পাওয়ার পরপরই সংশ্লিষ্ট মোবাইল নম্বর বন্ধ করে দিত চক্রের সদস্যরা।

এ ঘটনায় ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের পক্ষ থেকে রমনা থানায় একটি মামলা করা হয়। পরে প্রযুক্তির সহায়তায় বুধবার (২১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে সাভারের রেডিও কলোনি এলাকা থেকে মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর ৫টার দিকে মোহাম্মদপুরের জহুরী মহল্লার একটি বাসা থেকে চক্রের মূলহোতা আল আমিন সরদারকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস, ফেসবুক পেজ-সংশ্লিষ্ট উপকরণ ও মোবাইল সিম জব্দ করা হয়েছে।

ডিবি সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা গত দুই থেকে তিন বছর ধরে বুস্টিং ও বিজ্ঞাপনের মাধ্যমে হাজার হাজার চাকরিপ্রার্থীর কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের কথা জানিয়েছেন।

গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এ চক্রের অন্য সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিবি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ইউনিসেফের চাকরির প্রলোভনে অর্থ আত্মসাৎ,মূলহোতাসহ গ্রেফতার ২

আপডেট: ১১:০৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬