০১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুড়িলে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি

  • আপডেট: ০১:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

কুড়িল-বিশ্বরোডে সড়ক নিরাপত্তায় বিআরটিএর সচেতনতামূলক রোড-শো নিজস্ব প্রতিবেদক: জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর কুড়িল-বিশ্বরোড গোলচত্বরে সচেতনতামূলক রোড-শো অনুষ্ঠিত হয়েছে।

বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের আয়োজনে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ রোড-শো অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ার) এ টি এম মইনুল হাসান।

রোড-শো চলাকালে সাধারণ মানুষকে নিরাপদে সড়ক পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের যথাযথ ব্যবহার এবং গণপরিবহনে যাত্রীদের করণীয় সম্পর্কে সচেতন করা হয়। পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীদের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরা হয়।

কর্মসূচিতে সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলা এবং সড়কে চালক, যাত্রী ও পথচারী—সবার দায়িত্বশীল আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জনসাধারণের মধ্যে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বিআরটিএ ঢাকা মেট্রো-৪ সার্কেলের সহকারী পরিচালক ইমরান খান ও তন্ময় কুমার, সহকারী রাজস্ব কর্মকর্তা আবু নাসের, মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম ও হারুন রশিদসহ সার্কেলের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে কুড়িলে বিআরটিএর সচেতনতামূলক কর্মসূচি

আপডেট: ০১:২৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬