জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উপলক্ষে বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে রোড শো
- আপডেট: ০১:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
- / ১৮০২০
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রোড শো আয়োজনের অংশ হিসেবে আজ ২৪ অক্টোবর ২০২৬, শনিবার, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর ঢাকা মেট্রো-২ সার্কেলের উদ্যোগে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা ও থানা সংলগ্ন এলাকায় সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ সময় প্ল্যাকার্ড প্রদর্শন, চালক, যাত্রী ও পথচারীদের মধ্যে হ্যান্ডবিল ও লিফলেট বিতরণ এবং গণপরিবহণ, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলে সচেতনতামূলক স্টিকার সংযোজন করা হয়। পাশাপাশি সড়ক ব্যবহারকারীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলা, দায়িত্বশীলভাবে যানবাহন চালানো এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।
যাত্রাবাড়ী থানা সংলগ্ন এলাকায় আয়োজিত এ রোড শোতে অংশগ্রহণ করেন বিআরটিএ ঢাকা মেট্রো-২ সার্কেলের উপপরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব সৈয়দ আইনুল হুদা চৌধুরী এবং সার্কেলের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রতিনিধি, মোটরযান মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, ড্রাইভারস ওয়েলফেয়ার ফাউন্ডেশন, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক আন্দোলনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রহণ করেন।
সড়ক দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং সবার জন্য নিরাপদ সড়ক নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।
আসুন, ট্রাফিক আইন মেনে চলি, সচেতন হই এবং নিরাপদ সড়ক গড়তে সবাই এগিয়ে আসি।


















