তেজগাঁও বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ২৪ ঘণ্টার গ্রেফতার ৮৫
- আপডেট: ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৮০০৩
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের আওতাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৪ ঘণ্টায় ৮৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
তেজগাঁও বিভাগের ছয় থানায় নিয়মিত মামলা,পুরোনো মামলা,গ্রেফতারি পরোয়ানা ও ডিএমপি অধ্যাদেশের মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে তেজগাঁও বিভাগের নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,ডিএমপির তেজগাঁও বিভাগের ছয় থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৮৫ জনকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ঠ থানা পুলিশ।
অভিযানে মোহাম্মদপুরে ১৭ জন,আদাবরে ১১ জন,শেরেবাংলা নগরে ৩২ জন,তেজগাঁও থানায় ১৪ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ৫ জন এবং হাতিরঝিল থানায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মোহাম্মদপুর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. শহিদুল ইসলাম (৪২), মো. রফিকুল ইসলাম (বয়স উল্লেখ নাই),মো. মানিক (২২),মো. আ. আজিজ ফাহিম (২১), মো. জসিম মিয়া (৩২),মো. রফিক (৩০), মো. নবী হোসেন (৪৮),মো. রায়হান ওরফে মোটা (৩৮),আক্তারুল করিম রুবেল (৩০),মো. জয়নাল আবেদীন (৩৬),মো. ইয়াছিন (২৬), মো. ইয়াছিন (২০), তাহসিন মাহবুব (৩৫), মো. মেহেদী হাসান (১৮),মো. আকাশ (২৬), মো. অশিক আহম্মেদ (২২) ও মো. ইমরান হাসান (২৮)।
আদাবর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জয় হাসান (২১), মো. রিপন মিয়া (২২),মো. রাব্বি (২২), মাহাথী মোহাম্মদ (২৪),মো. শাহ আলম (২৫), হাবীব (২৮), মো. রাশেদ (৩২), মো. নয়ন (৩২), আজাদুল (৩৫), মো. ওবায়দুল (৪২) ও মো. নজরুল ইসলাম (৪৫)।
শেরেবাংলা নগর থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মোস্তাফিজুর রহমান ওরফে অয়ন (২৩),মো. সোহাগ (২৭), মো. মনির হোসেন (৩৫), মোহাম্মদ হোসেন (৩৭), মো. ডালিম (৩০),মো. সুমন হোসেন (২৬), মো. বাসেদ মিয়া (২৬),মো. বিপ্লব (২৮), নওশাদ আহম্মেদ সামির (২৩), আশিক হোসনে (২১),মো. মোবারক (২০),শুভ মিয়া (২২),মো. নাসিম (২৮),মো. আরিফ হোসেন (২৭),মো. ফজলে রাব্বি (২৩),মোহাম্মদ আলী (১৯),মো. হযরত আলী (২০),মো. বাবু (২০),রবিন (১৯),মো. পাভেল ইসলাম (২৭), মো. আরিফ (২০),মোহাম্মদ আলী (৩০), মো. গোলাম সরোয়ার (৩৪),মো. সোহেল (২০), মো. শাওন (২০),মো. রায়হান (১৯),মো. তামিম খান (২২),মো. মোজাম্মেল হক (৩৫) মো. মকলেস (৫২),মো. রেফাজ উদ্দিন (৩০), মো. মেহরাব হোসেন আদর (২৫) ও মো. জাহিদুল ইসলাম (২৩)।
তেজগাঁও থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. জাহাঙ্গীর (২২), মো. জুনায়েদ আহাম্মেদ তাজবীর (১৯),ইয়াকুব ইসলাম (২৩), লিটন মিয়া (৪৭), মো. শাহীন হাওলাদার (৩০), মো. বাবু (৩০), মো. রাজিব ওরফে দাউদ ইব্রাহীম (২২), মো. মানিক মিয়া (৪২),মো. হুমায়ুন (২২), মো. রকি খন্দকার (২৫),মো. জাহাঙ্গীর (২২), মোসা. জেসমিন (২৮), মো. রাশেদ (১৯) ও মাজহারুল ওরফে সোহেল (২৮)।
তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-মো. স্বাধীন মিয়া (৩৮), মো. রুবেল (৪০), মো. মোখলেছ (৪০), মো. হৃদয় হোসেন (২৬) ও মো. নাজমুল (১৯)।
হাতিরঝিল থানা এলাকায় গ্রেফতারকৃতরা হলো-পারভেজ (২৪), মো. কামাল (৩৬), মো. রনি সাইফুল (২৭),মো. রঞ্জু (২৯),মো. সাইদুর রহমান ( বয়স উল্লেখ নাই) ও মো. কাওসার (২৩)।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















