মোহাম্মদপুরে পুলিশের সাঁড়াশি অভিযান,বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৪
- আপডেট: ০৭:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জন গ্রেফতার।
এদের মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় ২,না: শিশু মামলায় ২,দ্রুত বিচার আইন ১,জুয়া আইন ৯,মাদক মামলায় ১,মারামারি মামলায় ১ জনসহ ডিএমপি ২৮ জন।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার মো.ইবনে মিজান এর সার্বিক দিক নির্দেশনায় সংশ্লিষ্ট জোনের এডিসি,এসি এবং থানার অফিসার ইনচার্জ এর তত্বাবধানে মোহাম্মদপুর নিয়মিত টহল ও অভিযান পরিচালনাকারী টিম কর্তৃক উল্লেখিত সংখ্যক আসামী গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর ) ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মো.ইবনে মিজান এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো-সায়াদাত হাওলাদার (১৯), ফিরোজ (৩২), ফয়সাল (২৬), মিঠু (১৯), দিদার (২৬), কাওসার (২৬), মির্জা ফারুক (৫৮), সোহরাব (৫২), মঞ্জু (৬২), সুমন (৪৩), মনোয়ার (৭০), রাজু (২৮), মজিবুর (৫৮), সালাউদ্দিন (৫৫), শাহিন মাহমুদ (৫৫), মুন্না (৪০),শাহরিয়া (৪৫), আলমাস (৩৬), রাহাত (২৯),আশরাফুল (২৫), রিপন (২৮), শামীম (৩৮), শাওন (১৯), ইমন (২৫), জাহাঙ্গীর (৩৮),আলামিন (১৮), শুভ তালুকদার (২০),শিপন (২০), বাবু (৩২), শরিফুল (৩০),জাকির (২৪), আরিফ (২০), নাহিদ (২০),রাব্বি (২২),সাগর (৩০),সাজ্জাদ (৩০),ফাহিম (২২),ফাহিম আলী (১৯), রকিবুল (১৮),জাবেদ (৪০),রুবেল (২৫), রাহিম (২৪), ইমন (২২) ও শান্ত (১৮)।
গ্রেফতারকালে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট,৫২২ গ্রাম গাঁজা, ৭ পাতা হেরোইন, ১ টি সামুরাই,জুয়া খেলার নগদ অর্থ ৩২,৫৩০/
জুয়া খেলার কার্ড ১০৪ টিসহ জুয়া খেলার কাজে ব্যবহারিত -৮ টি খাতা উদ্ধার করা হয়।
ডিসি মো.ইবনে মিজান বলেন,বৃহস্পতিবার (২২ অক্টোবর ) দিনব্যাপী সাড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন পয়েন্ট থেকে ৪৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।


















