শিরোনাম:
সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণ
- আপডেট: ১২:০৫:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / ১৮০০১
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে হোটেলের এক নম্বর ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
রাতেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, হাতিরঝিল থানার আওতাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের এক নম্বর ফটকের সামনের সড়কে দুর্বৃত্তরা একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)সহ পুলিশের একাধিক দল ঘটনাস্থলে যায়। কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার মো. ইবনে মিজান।


















