রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪১,মামলা ৪৮
- আপডেট: ১০:৩১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
- / ১৮০২৮
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮ টি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (০৯ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন,লালবাগ বিভাগে ৬১ জন,ওয়ারী বিভাগে ৬৭ জন,মতিঝিল বিভাগে ৬০ জন, তেজগাঁও বিভাগে ৭৭ জন,মিরপুর বিভাগে ১৪৯ জন,গুলশান বিভাগে ৫৩ জন,উত্তরা বিভাগে ৪৯ জন ও গোয়েন্দা বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে ১ টি বিদেশি পিস্তল,১টি ম্যাগাজিন,৩ রাউন্ড গুলি,৬ কেজি ২০০ গ্রাম গাঁজা,৪৬৪২পিস ইয়াবা,৪টি বিলাসবহুল গাড়ি,১টি প্রাইভেট কার,১টি অটোরিক্সা,৪টি মোবাইল ও নগদ ১২ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















