রাজধানীতে পুলিশের সাঁড়াশি অভিযান,২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৬,মামলা ৬৪
- আপডেট: ১০:৪১:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮০৩২
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৬৪ টি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর ) উপ-পুলিশ কমিশনার-পুলিশ কমিশনার-(মিডিয়া) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগে ৩০ জন,লালবাগ বিভাগে ৪৬ জন,ওয়ারী বিভাগে ৫৬ জন,মতিঝিল বিভাগে ৬৪ জন, তেজগাঁও বিভাগে ৮০ জন,মিরপুর বিভাগে ১৩১ জন,গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ২২ জন ও গোয়েন্দা বিভাগে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযানকালে অভিযানকালে ১৩টি ককটেল,৯টি পেট্রোল বোমা,৯৫০ গ্রাম গান পাউডার,বিস্ফোরিত পেট্রোল বোমার অংশবিশেষ,১৭টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ,৩ হাজার ৮১ পিস ইয়াবা,২৪ ক্যান বিয়ার,২ বোতল বিদেশি মদ,১টি বাস,৫টি মোটর সাইকেল,১৪টি মোবাইল ফোন ও একজন ভিকটিম উদ্ধার করা হয়।
তিনি জানায়,রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করে।




















