শিরোনাম:
খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ
- আপডেট: ০৯:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
- / ১৮০২৬
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানীর খিলগাঁও থানার ভেতরে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে থানার প্রবেশমুখে মোটরসাইকেল পার্কিংয়ের পাশে নারী ডেস্কের কাছে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। কোনো ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটেনি।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে দুই ব্যক্তি খিলগাঁও থানার ভেতরে প্রবেশ করেন। পরে তারা মোটরসাইকেল পার্কিংয়ের পাশে নারী ডেস্কসংলগ্ন স্থানে একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
ঘটনার পর থানার ভেতরে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে পুলিশের তৎপরতা শুরু হয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




















