প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুল ইসলামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
- আপডেট: ০৩:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
- / ১৮০০৭
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false,"is_sticker":false}
নিজস্ব প্রতিবেদক,ঢাকা
দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঢাকার সহকারী পরিচালক এবং রংপুরের সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.তৌহিদুল ইসলামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা এ. এম. তাহের স্বাক্ষরিত এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে।
দুদকের অনুসন্ধানে জানা যায়, মো. তৌহিদুল ইসলাম নিজ ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এই অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর এবং তাঁর পরিবারের সদস্যদের নামে থাকা স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য পর্যালোচনা করা অত্যন্ত প্রয়োজন বলে জানিয়েছে কমিশন।
অনুসন্ধান দলের পক্ষ থেকে মো. তৌহিদুল ইসলামের পাশাপাশি তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়দের ব্যক্তিগত সম্পদের হিসাব এবং মোটরযানের তথ্য চেয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠানো হয়েছে। তথ্য চাওয়া ব্যক্তিরা হলেন: মো. তৌহিদুল ইসলাম (পিতা: মো. ছকমল হোসেন), মোছাদ্দেকা সামীমা সুলতানা (স্বামী: মো. তৌহিদুল ইসলাম) এবং তাহমিদ ইসলাম (পিতা: মো. ছকমল হোসেন)।
চিঠিতে উল্লিখিত ব্যক্তিদের একক বা যৌথ নামে কোনো মোটরযান (গাড়ি) রেজিস্ট্রি হয়ে থাকলে, তার বিবরণী (গাড়ি নম্বর, ধরন ও মূল্যসহ) জরুরি ভিত্তিতে অনুসন্ধানকারী কর্মকর্তার নিকট সরবরাহের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়ে অনুসন্ধান শেষ হলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


















