১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

উত্তরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ৯

  • আপডেট: ১১:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • / ১৮০০১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

রাজধানীর উত্তরায় বেসরকারি টেলিভিশন আনন্দ টিভির উত্তরা প্রতিনিধি ইকবাল হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনায় ৯ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মুনসুর আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে আজ দুপুরে উত্তরা ৭ নম্বর সেক্টরের লেকড্রাইভ রোডের ৪২ নম্বর বাড়িতে অবস্থিত ভিশন ফিজিওথেরাপি সেন্টারের ভেতরে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে সাংবাদিক ইকবাল হোসেন চৌধুরীর ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উত্তরা প্রেস ক্লাব। সংগঠনটির সভাপতি মাসুদ পারভেজ ও সাধারণ সম্পাদক মাহতাব ফারাহী এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, একজন পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং তাদের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার পরিবেশকে বাধাগ্রস্ত করে।

ঘটনার সুষ্ঠু তদন্ত করে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। একই সঙ্গে সাংবাদিক ইকবাল হোসেন চৌধুরীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, সাংবাদিকদের নিরাপত্তা ও পেশাগত মর্যাদা রক্ষায় উত্তরা প্রেস ক্লাব ঐক্যবদ্ধ রয়েছে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

উত্তরায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় আটক ৯

আপডেট: ১১:৪১:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬